০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়াঘাট এলাকায় নদীর পানির নিচে রহস্যময় একটি প্রাণী বা অবয়ব দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয় কয়েকজন জেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গেলে পানির নিচে বড় আকারের একটি অবয়ব দেখতে পান। জেলেদের দাবি, অবয়বটি দেখতে অনেকটা দৈত্য বা দানবের মতো মনে হয়েছিল। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

স্থানীয় এক জেলে জানান, “আমরা নদীতে মাছ ধরতে গিয়ে পানির নিচে বড় ধরনের একটি অবয়ব দেখতে পাই। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নদীতে ফিন্নি দেওয়ার ব্যবস্থা করা হয়।”

এরপর স্থানীয়রা নদীর পাড়ে ফিন্নি বিতরণ ও খাওয়ার আয়োজন করেন। এলাকাবাসীর অনেকে এটিকে স্থানীয় বিশ্বাস ও প্রথার অংশ হিসেবে উল্লেখ করেছেন।

তবে নদীর পানির নিচে দেখা রহস্যময় ওই অবয়ব সম্পর্কে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে এবং পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময়: ০৬:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬