০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ২ দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং- বি ২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যােগে ২ দফা দাবীতে পটুয়াখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শাখা ডাকঘর কর্মচারী সমিতির আয়োজন এলজিইডি হল রুমে সকাল ১০ টায় সমাবেশে জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আহাদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (২০৩১) কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আব্দিস সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জহির, জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সদস্য সাইফুজ্জামান খান ও জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সদস্য খলিলুর রহমান।

এসময় বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, এটি একমাত্র প্রতিষ্ঠান যারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা প্রদান করে থাকে। কিন্তু স্বাধীনতার এতো বছর অতিবাহিত হলেও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। ডাক বিভাগের কমকর্তা ও কর্মচারীরা যে বেতন পায় তা দিয়ে ডাল ভাতও জোটে না। তারা কষ্টে জীবন যাপন করছে। বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন সংগ্রাম করেও এখনও দাবী বাস্তবায়ন হয় নাই। আগামী ৫ জুলাই এর মধ্যে ২ দফা যৌক্তিক দাবী বাস্তবায়ন না হলে ৬ জুলাই থেকে কঠোর আন্দোলনের ধারার লাগাতার কর্মবিরতি কর্মসূচী পালনের হুশিয়ারী করেন বক্তারা।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ২ দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট সময়: ০৬:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬