০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কমলাপুরে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে নতুন নির্মিত একটি সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেফটি ট্যাংকির ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু অসুস্থ হয়ে ভেতরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে নামেন আশরাফ মোল্লা। এক পর্যায়ে তিনিও ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ট্যাংকির অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে তখন তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

স্থানীয়দের ধারণা, ট্যাংকির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কমলাপুরে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময়: ০৯:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬