০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি

  • সুনিল সরকার:
  • আপডেট সময়: ০২:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দক্ষিন-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্রগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে দেশের সকল বিভাগের অনেক যায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বজ‌্রসহ হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চারটি বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি

আপডেট সময়: ০২:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬