০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৪:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কাজে অস্বচ্ছল শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায়-২০২৬ সালের জন্য বরাদ্দকৃত “চারা” বিতরন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০ টায় পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজ মাঠে হাশেম- রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘চারা’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা’ বিতরণ করেন সংস্থার সভাপতি সোনালী ব্যাংকের সাবেক এজিএম হাজীখালীর কৃতিসন্তান মানবতাবাদী ব্যক্তিত্ব মো. আবুল হাশেম।

হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সাবেক সমাজসেবা কর্মকর্তা অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুস সালাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার ভলেন্টিয়ার প্রধান মো. রাশিদুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, আবুল হাশেম, চারা রোপনে সবাইকে সচেতন ও উদ্যোগী করার জন্য হাজীখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক আম, কাঠাল, পেয়ারা, আমড়া, লেবু ও জাম গাছের চারা বিতরণ করেন।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

আপডেট সময়: ০৪:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬