০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির হাটে চমক: ২০ লাখে বিক্রি হলো খালেদা জিয়ার ফেরত দেওয়া “কালো মানিক”!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা বাজার এলাকায় টানা সাত বছর ধরে পরম যত্নে বড় করা ৪৫ মণের বিশাল ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। রাজধানী ঢাকার দিয়াবাড়ি হাট থেকে সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী ষাঁড়টি কিনে নেন। বিক্রির সময় খামারি সোহাগ মৃধাকে একটি আকর্ষণীয় ছাগলও উপহার হিসেবে দেন ক্রেতা।

এই বিক্রির পেছনে রয়েছে এক আবেগঘন ও মানবিক গল্প, যা এখন মির্জাগঞ্জের মানুষের মুখে মুখে। গত বছরের ৫ জুন খামারি সোহাগ মৃধা ও তার ছেলে জিসান মৃধা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বড় করা ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার এই শান্ত স্বভাবের কালো ষাঁড়টি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে যান। বেগম খালেদা জিয়া উপহারটি সাদরে গ্রহণ করলেও এই পরিবারের সচ্ছলতার কথা চিন্তা করে গরুটি ফিরিয়ে দেন এবং এটি বিক্রি করার পরামর্শ দেন।

হাটে বিক্রির সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ক্রেতা ফাহিম আল চৌধুরী যখন জানতে পারেন খামারির মেয়ে হৃদরোগে আক্রান্ত, তখন তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন, গরু কিনি আর না কিনি, আপনার মেয়ের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। ক্রেতার এমন মানবিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খামারির পরিবার।

প্রতিদিন ১,০০০ থেকে ১,২০০ টাকা খরচ করে বড় করা এই কালো মানিককে বিক্রি করে পটুয়াখালীর মির্জাগঞ্জের এই খামারি জানান, বিক্রির টাকা দিয়ে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় একটি মিলাদ মাহফিলের আয়োজন করবেন। মির্জাগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই দোয়া অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে তার। ‘কালো মানিক’

ভালো দামে বিক্রি হওয়া এবং অসুস্থ মেয়ের চিকিৎসার দায়িত্ব পাওয়ায় মির্জাগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মাঝেও আনন্দের হাওয়া বইছে।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোরবানির হাটে চমক: ২০ লাখে বিক্রি হলো খালেদা জিয়ার ফেরত দেওয়া “কালো মানিক”!

আপডেট সময়: ০৩:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬