১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ৫৬ টাকায় পটুয়াখালীতে পুলিশ’র কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৯ জন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে মাত্র ৫৬ টাকায় পুলিশ এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেল প্রান্তিক জনগোষ্ঠীর ২৯ জন ছেলে-মেয়ে।

সোমবার (১৮ মে) পটুয়াখালী পুলিশ লাইনস এর ড্রিল শেড -এ অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এর উপস্থাপনায় পুলিশ প্রশাসন আয়োজিত পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগকৃতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

তিনি বলেন, “পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় যথাযথভাবে স্বচ্ছতা ও কঠিন পরীক্ষার মাধ্যমে পটুয়াখালী জেলার প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে অটোচালক, রিক্সা চালকসহ খেটে খাওয়া দিনমজুরদের ২৯ জন ছেলে-মেয়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ লাভ করেছে। যারা নিয়োগ পেয়েছে সবাই টিআরসি পদের যোগ্যতা রয়েছে। তারা ভবিষ্যতে তাদের দায়িত্ব কর্তব্য কাজে যথাযথা ভূমিকা পালনে সক্ষম হবে।”

পুলিশ সুপার টিআরসি পদে নিয়োগকৃত সবাইকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ শাহ আলম ও পুলিশ লাইনস’র আরআই মো. আসাদুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে টিআরসি পদে নিয়োগকৃত সাব্বির খান ও লামিয়া আক্তার তাদের অনুভুতি প্রকাশে বলেন, “স্বচ্ছতা, সততা ও কঠিন পরীক্ষায় অংশগ্রহন করে নিয়োগ পেয়ে আমরা খুব আনন্দিত। তেমনি আমাদের বাবা-মা ও স্বজনরাও খুশী। এ নিয়োগে আমাদের মাত্র ৫৬ টাকা খরচ হয়েছে। এছাড়া আমাদের কোন টাকা লাগে নাই।” তারা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, গত ৫ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত সময় টিআরসি পদে অনলাইনে ২১৩৯ জন আবেদন করেন। এর মধ্যে মেধা কোটায় ১৯২২ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮ জন, প্রতিবন্ধী কোটায় পুরুষ ৩ জন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কোটায় ৩ জন, মেধা কোট নারী ২০৩ জন। মাঠ পরীক্ষার ৩য় দিন শেষে যোগ্য ৫১৭ জন। এ যোগ্য প্রার্থীগণ ৫৬ টাকা জমা দিয়ে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে ৪৯৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে ৯৩ জন কৃতকার্য হন। চূড়ান্তভাবে বাছাই হয়েছে ২৯ জন এবং অপেক্ষমান আছে ৫ জন। এর মধ্যে চূড়ান্ত বাছাইতে পুরুষ ২৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ ১ জন, প্রতিবন্ধী কোটায় পুরুষ ১ জন ও মেধা কোটায় নারী ৪ জন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

বগা সেতুর সম্ভাব্যতা যাচাই; দুই দলের রোষানলে ফিরে গেলেন মন্ত্রী!

মাত্র ৫৬ টাকায় পটুয়াখালীতে পুলিশ’র কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৯ জন

আপডেট সময়: ০৯:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬