০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদারের জানাজায় মানুষের ঢল

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩২২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা শহরের চরপাড়া নিবাসী দুমকি উপজেলা পরিষদের  সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুমকি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিকদার এর জানাজায় মানুষে ঢল নামে।

সোমবার চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা নামায পরিচালনা করেন চরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. সহিদ উদ্দিন। 

এ সময় অন্যান্যের মধ্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, মরহুমের সহোদর অধ্যাপক শহীদ হোসেন ও ছোট ভাই খোকন সিকদার।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ওয়েলফয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাস্টারসহ শত শত মানুষ।

বিকেলে গ্রামের বাড়ি পাংগাশিয়া কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।   

মো. শাহজাহান সিকদার রোববার দিবাগত রাত ১:৪০ মিনিট সময় বনানীমোড়স্ত নিজ বাসায় স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুকালে, স্ত্রী, ১ ছেলে ও ৬ ভাই দুইবোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদারের জানাজায় মানুষের ঢল

আপডেট সময়: ১০:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬