লাউকাঠি নদী থেকে এক বৃদ্ধা মানছুরা বেগম (৬৫) বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, “শনিবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয়দের খবরে লাউকাঠি নদীর লাউকাঠি বাজার সংলগ্ন খালের মুখ থেকে ৬৫ বছর বয়সী মানছুরা বেগমের লাশ উদ্ধার করা হয়। মানছুরা বেগম পটুয়াখালী পৌরসভার মৃত কালু বিশ্বাসের স্ত্রী।”
তার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে সদর থানার ওসি জানান। পরিবারের কোন অভিযোগ না থাকায় রোববার ছেলে- মেয়েদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও পুলিশ জানায়।
জালাল আহমেদ: 













