০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ হয়ে পড়ে একটি শিশু, পরপরই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজুল (৭) ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছোট ছেলে এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছে ওঠে ফাইজুল। কিছুক্ষণ পর দ্রুত গাছ থেকে নেমে চিৎকার করে মায়ের কোলে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, শিশুটির হাতে কয়েকটি দাগ দেখা গেছে। তাদের ধারণা, সাপের কামড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা ইয়াসমিন বলেন, “ফাইজুল সকালে স্কুলে এসে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। পরে বিকেলে তার মৃত্যুর খবর পাই। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।”

Tag:
জনপ্রিয়

দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল “সাউথ বিডি নিউজ ২৪” এর জন্য জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ শিশু, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট সময়: ০৯:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬