০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব নার্সেস দিবস পালিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪৯৪ বার পড়া হয়েছে

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬। 

মঙ্গলবার (১২ মে) সকালে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এর উদ্যোগে নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী ক্যাম্পাসে শেষ হয়।

র‍্যালী শেষে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা শিউলী এর সভাপতিত্বে ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির ইসলামের উপস্থাপনায় উক্ত প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা পাবলিক হেলথ নার্স কাজল রানী দাস।

আলোচনা সভায় মহৎ নার্সিং পেশার জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নাসিং ইন্সট্রাক্টর জোৎস্না রানী, ফাতেমা বেগম ও রুবিনা ইয়াসমিন, ডিপিএইচএম মমতাজ খানম, মোসাঃ ফাতেমা বেগম ও মোসাঃ মনোয়ারা বেগম।

এ বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা এবং বিএনএ এর সদস্যরা অংশগ্রহণ করেন। পরে কেক কেটে চার শতাধিক স্টুডেন্ট নার্স ও ব্রাদারদের মধ্যে বিতরণ করা হয়।

Tag:
জনপ্রিয়

দক্ষিণ বাংলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল “সাউথ বিডি নিউজ ২৪” এর জন্য জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব নার্সেস দিবস পালিত

আপডেট সময়: ০৭:২৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬