০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৭:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য যে, প্রতি বছর ৮ মে এই আন্দোলনের প্রতিষ্ঠাতা জঁ হেনরি ডুনান্টের জন্মদিন স্মরণে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক নেটওয়ার্ক হিসেবে স্বীকৃত। বাংলাদেশে ১৯৭৩ সালে রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী এই কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হিসেবে দেশের প্রতিটি প্রান্তে সেবা পৌঁছে দিচ্ছে। মানবিকতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছামূলক সেবার মূলমন্ত্রকে ধারণ করে পটুয়াখালীর এই আয়োজনে বক্তারা নতুন প্রজন্মকে মানবিক কাজে আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হিরা ও সদস্য আব্দুস সালাম আরিফসহ যুব রেড ক্রিসেন্ট ও ইউনিটের আজীবন সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের গৌরবময় ইতিহাস ও বর্তমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনকল্যাণে পটুয়াখালী ইউনিটের স্বেচ্ছাসেবীরা সবসময় নিবেদিতপ্রাণ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এই সংস্থার অবদান অনস্বীকার্য।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

আপডেট সময়: ০৭:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬