১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বারে আজ শপথ নিচ্ছেন পটুয়াখালীর ছাত্রনেতা আ.স.ম. ফিরোজ

পটুয়াখালীর রাজপথে একসময় ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিত ছিলেন ছাত্রনেতা আ.স.ম. ফিরোজ। ছাত্র রাজনীতি, আন্দোলন-সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হওয়া তার নেতৃত্বের পথচলা এবার পৌঁছেছে দেশের অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির নেতৃত্বে।

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে শপথ নেবেন আ.স.ম. ফিরোজ।

পটুয়াখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ফিরোজ। ছাত্রজীবনে রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নানা সামাজিক ও আইনি সহায়তামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। পরে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে।

সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আ.স.ম. ফিরোজ বলেন, “আইনজীবীদের কল্যাণ ও মানবিক সহায়তামূলক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণ আইনজীবীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

ঢাকা বারে আজ শপথ নিচ্ছেন পটুয়াখালীর ছাত্রনেতা আ.স.ম. ফিরোজ

আপডেট সময়: ০৭:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬