১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ ও দেড় ফুট দৈর্ঘ্যের একটি কাল নাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করা হয়।

পরে বেলা এগারটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এসময় সাপ দুটিকে দেখতে ভীড় জমায় স্থানীয়রা। কালচে বাদামী বর্নের দাঁড়াশ সাপটি সম্পূর্ন নির্বিশ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্নের কালনাগিনী সাপটি মৃদু বিষধর।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “হটলাইনে ফোন পাওয়ার পরে সাপ দুটি উদ্ধার করা হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে সাপ দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।”

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার

আপডেট সময়: ০৩:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬