০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক মে দিবস পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন: মো. রাসেল মুন্সি, সহকারী কমিশনার (ভূমি)।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি ও আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি।

অঙ্গ ও সহযোগী সংগঠন, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ সামস ও সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল মৃধা এবং সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির ফরাজী প্রমুখ।

র‍্যালিতে উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নানা শ্রমজীবী সংগঠনের সদস্যরা ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেন। বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেট সময়: ০৬:৩১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬