০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহন মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

রেলীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ বিএনপি, জামায়াত, গন অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও জেলা জামায়াতের আমির নাজমুল আহসান সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা, শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরিসহ পেশাগত স্বাস্থ্যের দিক বিবেচনা এবং সকল শ্রমজীবি কাজে সেইফটি নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এছাড়া শ্রমিক নেতারা তাদের শ্রমজীবি কাজে মজুরী বাড়ানো সহ বিভিন্ন দাবি দাওয়া তুলেন ধরেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

পটুয়াখালীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

আপডেট সময়: ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬