১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা বার’র নির্বাচন সম্পন্ন; সবকটিতে বিজয়ী বিএনপি প্যানেল

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ৯টি পদের নির্বাচনে সবকটিতে বিএনপি সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

সভাপতি পদে বিএনপির প্রার্থী এ্যাড মো. মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৬৪। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান পেয়েছেন ১২৯ ভোট। সহ-সভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. নজরুল ইসলাম। তার প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপির প্রার্থী মো. আরিফ হোসেন সর্বাধিক ৩২৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ্যাড. মো. মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৬৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক দুটি পদেই বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে এ্যাড. মো. আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট এবং এ্যাড. মুজিবুল হক বিশ্বাস রানা ২৫৬ ভোট পেয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ্যাড. মো. আনোয়ার হোসাইন পেয়েছেন ১০৯ ভোট।

লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. মনিরুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৯৮ ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির এ্যাড. মো. মাইনুল ইসলাম রুবেল। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ্যাড. আবু সাঈদ খান পেয়েছেন ৮৫ ভোট। সদস্য দুটি পদেও নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এদের মধ্যে এ্যাড. এনামুল হক রাসেল পেয়েছেন ২৯০ ভোট এবং এ্যাড. মারিয়াম আহমেদ পেয়েছেন ২৭৫ ভোট। এ পদে প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ্যাড. মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী পেয়েছেন ১২৩ ভোট।

বৃহষ্পতিবার সমিতি ভবনের দোতলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির ৫২০ জন সদস্য ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার ভোট প্রদান করেছেন। মাত্র ৩ টি ভোট নষ্ট হয়েছে।

এ বার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম। সদস্য দুইজন ছিলেন- এ্যাড. আবুল কাসেম খান ও এ্যাড. মো. সাইদুর রহমান। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার’র নির্বাচন সম্পন্ন; সবকটিতে বিজয়ী বিএনপি প্যানেল

পটুয়াখালী জেলা বার’র নির্বাচন সম্পন্ন; সবকটিতে বিজয়ী বিএনপি প্যানেল

আপডেট সময়: ১০:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬