০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২১শে এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে সুবিদখালী সরকারি রহমান ইসহাক (র.ই) পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল মৃধার নেতৃত্বে প্রায় ২৫০ জন পরীক্ষার্থীর হাতে কলম, স্কেল ও ফাইলসহ প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ তুলে দেওয়া হয়।

পরীক্ষার আগমুহূর্তে এসব উপহার পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপকরণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ, দপ্তর সম্পাদক ইউসুফ ইমরান, উপজেলা ছাত্রদল নেতা মো. আব্বাস আকন, ছাত্রদল নেতা সাগর সিকদারসহ স্থানীয় ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং যেকোনো প্রয়োজনে সাধারণ ছাত্রদের পাশে থাকাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালী ছোটবিঘাই অফিসের হাট রাস্তার বেহাল দশা; সদর উপজেলা প্রকৌশলী খায়রুল বাশারের পরিদর্শন

মির্জাগঞ্জে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময়: ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬