০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক এম কে রানা

দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল 24 ও আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এম কে রানা।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শহরের স্বনামধন্য মল্লিকা রেস্তোরাঁর দ্বিতীয় তলায় অবস্থিত পার্টি সেন্টারে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।

সভায় সংগঠনের সদস্যরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন কমিটির বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই ইউনিটিকে আরও শক্তিশালী করা হবে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে আমরা সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মর্যাদা বৃদ্ধিতে কাজ করবো।”

সাধারণ সম্পাদক এম কে রানা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। এ সময় সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ কন্ঠ ও ডেইলি মুসলিম টাইমস এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মু, হেলাল আহম্মেদ (রিপন) তার বক্তব্য বলেন, “জেলায় সুসংগঠিত একটি সংগঠন করাই আমাদের মূল লক্ষ্য, এটা কোন ক্লাব নয় বরং একটি পরিবার। এখানে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আগামী দিনের পথনচলাই হবে আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে তথ্য প্রবাহে স্বচ্ছতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নবগঠিত কমিটির সদস্যরা আরও জানান, দেশ ও সমাজের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে জেলার সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এবং নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন: সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক এম কে রানা

আপডেট সময়: ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬