০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুবালী ব্যাংক দশমিনা শাখার আয়োজনে সদর ইউনিয়নের মানিক মিয়া চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দশমিনা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া চত্বরের শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি দশমিনা শাখার ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দশমিনা বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, পুবালী ব্যাংক পিএলসি কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক মোঃ রুবায়েত মোরশেদ মিশুক এবং বাউফল শাখার ব্যবস্থাপক টি এম মনিরুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করে।”

সভাপতির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম বলেন, “ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।”

অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সুবিধা গ্রহণে সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময়: ০৭:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬