১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানী ও ভোজ্য তেল সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে গলাচিপায় র‍্যাব এর বিশেষ অভিযান; ২টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালী কর্তৃপক্ষের সমন্বয়ে গলাচিপায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

র‌্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জ্বালানী তেল ও ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ জারী রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানী তেল ও ভোজ্য তেল বিক্রয় করে ও মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরী করতে না পারে সেই লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাদুরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারা লংঘন করে অসাধু উপায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানী ও ভোজ্য তেল বিক্রয় করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫,০০০/- জরিমানা করা হয়।

র‌্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এবং সচেতন নাগরিক হিসেবে অবৈধ মজুতদার ও অধিক মুনাফাদারি সম্পর্কে র‌্যাবকে অবগত করার জন্য অনুরোধ করা করেছেন স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

জ্বালানী ও ভোজ্য তেল সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে গলাচিপায় র‍্যাব এর বিশেষ অভিযান; ২টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময়: ০৬:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬