০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস

পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চরগড়া জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার তেতুলিয়া নদীর মোমিনপুর ও লালচর নামক স্থানে অভিযান চালিয়ে এ চরগড়া জাল জব্দ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের সহকারী আনিচুর রহমান, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই নিঃ) জিয়াউল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

কালাইয়া নৌ পুলিশের পুলিশ পরিদর্শক আল মামুন বলেন, “আমাদের নিয়মিত অভিযানে অভিযান চালিয়ে তেতুলিয়া নদী থেকে ওই অবৈধ চরগড়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

অভিযোগের মুখে সুবিদখালী মহিলা কলেজ অধ্যক্ষের পাল্টা ব্যাখ্যা

বাউফলে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ধ্বংস

আপডেট সময়: ০৭:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬