০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫টি লঞ্চ থেকে বিছানো শতাধিক তোষক জব্দ, স্বস্তিতে যাত্রীরা

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নৌ-পথে যাত্রী সাধারণের সুবিধার্থে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল ঘাটে ঢাকাগামী নোঙর করা পাঁচটি দোতলা লঞ্চ থেকে ফ্লোরে পাতা (বিছানো) শতাধিক তোষক ও চাদর জব্দ করা হয়েছ। এতে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাওয়ার পূর্বে পটুয়াখালী লঞ্চঘাটে নোঙ্গর করা ঢাকাগামী এ.আর খান-১, কুয়াকাটা-১, কাজল-৭ ও এমভি পূবালীসহ পাঁচটি দোতলা লঞ্চে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রে আমিনুল আশ্রাফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এর নেতৃত্বে একদল রোবার ও স্কাউটস এবং আনসার ব্যাটালিয়নের সহযোগীতায় অভিযান চালিয়ে শতাধিক তোষক ও কথিত বিছানা চাদর জব্দ করেন।

জব্ধকৃত তোষক ও চাদর লঞ্চঘাট এলাকাস্থ অসহায় দুঃস্থ নারী পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নদী বন্দর কর্মকর্তা জাকির শাহরিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক, জেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ মো. আঃ কায়ুমসহ ১২ জন রোবার ও স্কাউট।

পোর্ট অফিসার জানান, “আমরা প্রতিদিন মাইকিং করে থাকি। আজ দুইজন ম্যাজিস্ট্রেট ঘাটে থাকা লঞ্চসমূহে অভিযান পরিচালনা করে শতাধিক তোষক ও চাদর জব্ধ করা হয়েছে। লঞ্চের লস্করসহ অন্যান্য কর্মচারীরা নিজেদের থাকার জন্য ব্যবহৃত তোষক ও চাদর বিছিয়ে ভাড়া আদায় করে। এ অভিযান অব্যাহত থাকবে।”

কয়েকজন যাত্রী জানান, লঞ্চের কিছু লোক তোষক ও চাদর বিছিয়ে নির্ধারিত ভাড়া টাকা ছাড়া সর্বনিম্ন ৩’শ টাকা থেকে ৫’শ, হাজার টাকারও বেশী টাকা আদায় করে আসছিল। ঈদ মৌসুমে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় বলেও ভুক্তভোগীরা জানান। সাধারণ যাত্রীরা এ অভিযানের জন্য সাধুবাদ জানান।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫টি লঞ্চ থেকে বিছানো শতাধিক তোষক জব্দ, স্বস্তিতে যাত্রীরা

পটুয়াখালী লঞ্চঘাটে ঢাকাগামী ৫টি লঞ্চ থেকে বিছানো শতাধিক তোষক জব্দ, স্বস্তিতে যাত্রীরা

আপডেট সময়: ১০:২৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬