বুধবার (০৪ মার্চ) স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এর নেতৃত্বে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ আভিযানিক দল পবিত্র রমযান মাস উপলক্ষে দ্রব্য মূল্যের উর্ধগতি, অসাধু ব্যবসায়িদের মজুতদারি, খাদ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়, পন্যের প্যাকেটের উপর মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ বিক্রয় মূল্য উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এসব বিষয়ে বাজার মনিটরিং এর জন্য পটুয়াখালী সদর থানাধীন পুরান বাজার এলাকায় চালের দোকান, মুদি দোকান, ডিমের দোকান, সবজির দোকান, মাছ বাজার, কাপড়ের দোকান এবং ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা লংঘনের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ১০০০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 







