০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কারাবন্দী দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাবন্দী অবস্থায় মারা গেছেন।

শুক্রবার বিকেলে পটুয়াখালী কারাগারে সফিুল খান হঠাৎ অসুস্থ হওয়ায় তাঁকে দ্রুত কারাগার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিসৎক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পটুয়াখালী কারাগারে সফিকুল ইসলাম খান হঠাৎ অসুস্থ হওয়ায় তাঁকে দ্রুত কারাগার থেকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিসৎক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সফিকুল ইসলাম খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ১১ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে পটুয়াখালী জেলা কারাগারে হাজতী হিসেবে বন্দী ছিলেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, “মৃত শফিকুল রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ছিল। তিনি আগে থেকেই তাঁর রিং পড়ানো ছিল। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পটুয়াখালী মেডেকেল কলেজ হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং সেখানে তিনি মারা যান।

উল্লেখ্য, শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

কারাবন্দী দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

কারাবন্দী দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

আপডেট সময়: ০১:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬