গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি তিন দিনের সরকারি সফরে পটুয়াখালীতে আসছেন আজ শুক্রবার।
তার সরকারি সফর কর্মসূচীর মধ্যে রয়েছে, প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বাসভবন হতে গলাচিপা, পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ২.৪৫ মিঃ সময় গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে মতবিনিময়।
বিকাল ৩ টায় গলাচিপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষ করে বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় ও গণ ইফতারে অংশগ্রহন। সন্ধ্যা ৬.৪৫ মিঃ গলাচিপা অফিসার্স ক্লাবে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করে সন্ধ্যা ৭.৩০ মিঃ এর সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়। রাত ৯ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে গলাচিপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, রাত ১০ টায় অফিসার্স ক্লাবে স্থানীয় পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে রাত ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ ডাক বাংলোতে রাত্রিযাপন করবেন।
পরদিন ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গলাচিপা উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়, বেলা ১১.৩০ মিঃ সময় গলাচিপা পৌরসভাধীন নবনির্মিত ফিডার রোডের (সিনেমা হল মোড় থেকে চৌরাস্তা) পর্যন্ত উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। দুপুর ১২ টার সময় দশমিনার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করে দুপুর ২ টায় দশমিনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়, বিকাল ৩.৩০ মিঃ সময় দশমিনা উপজেলা অডিটোরিয়ামে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, বিকাল ৪.৩০ মিঃ সময় একই স্থানে ‘সর্বসাধারণের ভাবনায় দশমিনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনাসভা ও গণইফতার পার্টিতে অংশগ্রহন, সন্ধ্যা ৬.৪৫ মিঃ দশমিনা অডিটোরিয়ামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করবেন এবং ৭.৩০ মিঃ সময় সড়ক পথে পটুয়াখালী সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করে ৮.৩০ মিঃ সময় পটুয়াখালী সার্কিট হাউজে পৌছবেন এবং সেখানে রাত্রী যাপন করবেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী ১ মার্চ সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময়, দুপুর ১২.৩০ মিঃ সময় সার্কিট হাউজে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে প্রতিমন্ত্রী দুপুর ২ টায় পটুয়াখালী থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ৪ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনাসভা ও ইফতার মাহফিলে অংশগ্রহন করবেন।
সন্ধ্যা ৬.৩০ মিঃ সময় বরিশাল থেকে সড়ক পথে ঢাকাস্থ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করে রাত ১০ টায় তার ঢাকাস্থ বাসভবনে পৌছবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারি সচিব) জ্যোতিশ্বর পাল কর্তৃক প্রেরিত পত্রসূত্রে জানা গেছে।
জালাল আহমেদ: 













