০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার দুই আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের জয়, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর প্রাথমিক বেসরকারি ফলাফলে বরগুনার দুইটি সংসদীয় আসন ভাগাভাগি হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোট গণনা শেষে বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।

বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ হাতপাখা প্রতীকে ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। 

পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ছিল ১৯১টি এবং ভোট গ্রহণের হার ছিল ৫৫.৫৩ শতাংশ। এখানে বিভিন্ন দলের মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে বরগুনা-২ (বেতাগী, বামনা, পাথরঘাটা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি ধানের শীষ প্রতীকে ৯০ হাজার ৬৪৩ ভোট পেয়ে প্রাথমিকভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ২৪৭ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। 

পোস্টাল ভোট কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্র ছিল ১২২টি এবং ভোট গ্রহণের হার ছিল ৫৮.৬৬ শতাংশ। এ আসনে স্বতন্ত্রসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফল ঘোষণার পর  ভোটারদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। সদর উপজেলার এক ভোটার বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ছিল।এখন আমাদের প্রত্যাশা নির্বাচিত প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবেন।

পাথরঘাটার আরেক ভোটার জানান, ফলাফল যাই হোক, আমরা চাই জনপ্রতিনিধিরা জনগণের কথা শুনুক এবং কর্মসংস্থানের দিকে নজর দিক।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বরগুনার অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনবেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

বরগুনার দুই আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের জয়, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

বরগুনার দুই আসনে বিএনপি ও ইসলামী আন্দোলনের জয়, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময়: ০৮:৩০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬