ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে পটুয়াখালীর ৪টি আসনে বিজয়ের হাসি হাসলেন যাঁরা তাঁরা হলেন-
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফিরোজ আলম (হাতপাখা) পেয়েছেন ৫৮ হাজার ১৬১ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো.শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা)। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৭৫০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বিএনপির মনোনীত শহিদুল আলম তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৭২,৬৭৬ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ট্রাক)। তিনি ভোট পেয়েছেন ৯৭ হাজার ৩২৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া) ভোট পেয়েছেন ৮১ হাজার ৩৬১।
পটুয়াখালী -৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিজয়ের হাসি হাসলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ২৪ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। তিনি পেয়েছেন ৭০ হাজার ১২৭ ভোট।
জালাল আহমেদ: 










