০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকায় গত ৮ ফেব্রুয়ারী (শনিবার) “এমপিওভুক্তির উদ্যোগ কোটি টাকার চুক্তিতে, তালিকা প্রস্তুত ‘গোপনে’ এই শিরোনামে একটি নিউজ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ এর অধ্যক্ষ মোঃ মাসুদ আলম।

তিনি বলেন, “এমপিও সংক্রান্ত আর্থিক লেনদেনের বিষয়ে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত স্বচ্ছতার সাথে সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় যে এমপিওভুক্তির কার্যক্রম পরিচালনা ও ত্বরান্বিত করে যাচ্ছে, সেখানে কারো সাথে আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত এমপিও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করে জলঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে।”

মোঃ মাসুদ আলম আরও বলেন, “হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ পটুয়াখালী শহরের একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা এবং এমপিও কার্যক্রমকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এহেন অমূলক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময়: ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬