০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আউলিয়াপুরে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে বিশাল পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউনিয়ন যুবদলের আয়োজনে এই গণসংযোগ করা হয়।

পথসভা ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিন লিটন গাজী।

কর্মসূচিতে আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহির-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাদের।

লিফলেট বিতরণকালে নুরুল আমিন লিটন গাজী বলেন, “দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আউলিয়াপুর ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধ। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি।”

পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

আউলিয়াপুরে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ

আউলিয়াপুরে আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে যুবদলের পথসভা ও লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬