০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভুরিয়া ও কমলাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

‎জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা।

‎প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিএনপি মানেই উন্নয়নের দল। বিএনপি যে উন্নয়ন করেছে ৫৪ বছরেও তা কেউ করেনি।” তিনি বলেন, “ভুয়া মামলায় দেশে ২০ কোটি মানুষ তাদের মধ্যে বিএনপি যারা করে তাদের কাউকে ছাড়ে নাই ৫ লক্ষ ভুয়া মামলা দিছে।” তিনি বলেন, “দেশের গণতন্ত্র আজ চরম সংকটে রয়েছে। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।”

‎জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‎জনসভাটি আয়োজন করে ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, পটুয়াখালী সদর।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

ভুরিয়া ও কমলাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ভুরিয়া ও কমলাপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬