বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বুধবার বরিশালে ধানের শীষের নির্বাচনী জনসভায় আগমন উপলক্ষে পটুয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকিল ৫. ২০ মিঃ সময় পটুয়াখালী জেলা শহরে কলেজ রোডস্থ জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন এর নেতৃত্বে বুধবার বরিশালে বিএনপির চেয়ারম্যন তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শুরু করে পৌরসভা মোড় হয়ে জুবিলী স্কুল রোড, নতুন বাজার, সদর রোড হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, গোলাম রব্বানী, মোঃ লিটন গাজী, ইমরুল আহসান ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ সহ বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী।
মিছিলকারীরা তারেক রহমানের আগমন-শুভেচ্ছা স্বাগতম, জিয়াউর রহমানের-ধানের শীষ, খালেদা জিয়ার-ধানের শীষ, তারেক রহমানের- ধানের শীষ, আলতাফ চৌধুরীর- ধানের শীষ, তারেক রহমানের সমাবেশ সফল হোক প্রভৃতি শ্লোগান দেয়। আনন্দ মিছিলে বিপুল সংখ্যক যুবদল নেতা- কর্মী অংশগ্রহন করেন।
জালাল আহমেদ: 








