১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে প্রথম শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর স*ন্ত্রা*সী হা*মলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বি*ক্ষো*ভ মিছিল 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং ডিসি-এসপি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার,  জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জেলা ছাত্র শক্তির সভাপতি  মিরাজ ইমতিয়াজ ও জেলা ওলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোষিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে প্রথমে পুলিশ সুপারের কাছে ও পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করা হয়।  

সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাউফলের ধুলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে নারীদের বাঁধা প্রদান করা হলে তার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদার এর উপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এই ঘটনায় বাউফল থানায় এটি মামলা করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

জুলাইয়ে প্রথম শহীদ সাংবাদিক মেহেদীর বাবার ওপর স*ন্ত্রা*সী হা*মলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বি*ক্ষো*ভ মিছিল 

আপডেট সময়: ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬