১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; উত্তপ্ত রাজনীতি

পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক হামলা এবং সিনিয়র সিটিজেনের ওপর লাঞ্ছনার অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) পৃথক স্থানে আয়োজিত এসব সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাউফল উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুপুর ২টার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার লিখিত বক্তব্যে ধুলিয়া ও চন্দ্রদ্বীপ এলাকায় জামায়াতের ‘সন্ত্রাসী’ হামলার বর্ননা তুলে ধরেন। এবং নেতাকর্মীরা তীব্র নিন্দা জানান। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, জামায়াত কর্মীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ প্রচার করছে। এ সময় তারা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মিথ্যাচার বন্ধের দাবি জানান।

অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল প্রেসক্লাবে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা সিনিয়র সিটিজেন মো. মোশাররফ হোসেনের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে। শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপি প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদারের ‘সন্ত্রাসী বাহিনী’ এই হামলার সাথে জড়িত। সংবাদ সম্মেলনে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

একই দিনে পরপর দুটি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাধারণ জনগণের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন; উত্তপ্ত রাজনীতি

আপডেট সময়: ০১:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬