০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাফল্যের মুকুটে নতুন পালক: সেরা বরগুনা আইডিয়াল কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গোবিন্দ মালাকার এবং রবীন্দ্র সংগীতে শ্রেষ্ঠ হয়েছেন তাহসীন আলম ওয়ালীদ বরগুনা আইডিয়াল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।

একই সঙ্গে বরগুনা আইডিয়াল কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ). উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির কিসলু, হামদ এ ফারজানা রিমু, নাত এ মোঃ ফয়সাল এবং জারি গানে ইমন ও তার দল নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।

সংশ্লিষ্ট সূত্রে, উপজেলা পর্যায়েও গোবিন্দ মালাকার শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও তাহসীন আলম ওয়ালীদ রবীন্দ্র সংগীতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

বরগুনা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো: হুমায়ুন কবির কিসলু বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত গর্বের। শ্রেষ্ঠ নির্বাচিত সকল শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের সুনাম দেশব্যাপি তুলে ধরেছেন। ভবিষ্যতেও শিক্ষার পাশাপাশি স্কাউটিং ও নেতৃত্ব বিকাশে কলেজ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”

এই বিষয়ে গোবিন্দ মালাকার বলেন, “এ স্বীকৃতি আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। রোভার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

এ অর্জনের পেছনে কলেজ প্রশাসন, সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...
জনপ্রিয়

বাউফলে মশার দাপটে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আতঙ্ক 

সাফল্যের মুকুটে নতুন পালক: সেরা বরগুনা আইডিয়াল কলেজ

আপডেট সময়: ০৬:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬