০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লা*শ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল দিবাগত রাত একটার দিকে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল বিকেল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই পর্যটকের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় ভিতর থেকে দরজার ছিটকানি লাগানো ছিলো বলে জানায় পুলিশ। ঘটনার আগে থেকেই পলাতক রয়েছে ওই নারীর স্বামী পরিচয় দেয়া আরিফ।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।”

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লা*শ উদ্ধার

আপডেট সময়: ০৮:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫