০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলায় “অদম্য নারী পুরস্কার” পেলেন যারা

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’- এ প্রতিপাদ্যে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে আর্থসামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা এবং অবদানের জন্য আট নারী পেল “অদম্য নারী পুরস্কার”।

গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় জেলা পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটুয়াখালী পৌরসভার মোসাঃ সারমিন বেগমকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কলাপাড়া পৌরসভার আসমা আক্তারকে, সফল জননী হিসেবে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের মোসাঃ মাহামুদা বেগমকে, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী দশমিনা উপজেলার নারী  রনগোপালদী গ্রামের নিলুফা বেগমকে ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য পটুয়াখালী পৌরসভার শিরিন আক্তারকে “অদম্য নারী পুরস্কার” প্রদান করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পটুয়াখালী সদরের ফেরদৌসী বেগম মিলি, সফল জননী হিসেবে সদরের ফেরদৌসী বেগম ও নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী পটুয়াখালী পৌরসভার মমতাজ “অদম্য নারী পুরস্কার” লাভ করেন। 

উক্ত ৮ জন “অদম্য নারী পুরস্কার” প্রাপ্তদের সম্মানা ক্রেস্ট ও সনদসহ অন্যান্য পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ও জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রেখা রানী হালদার।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

পটুয়াখালী জেলায় “অদম্য নারী পুরস্কার” পেলেন যারা

আপডেট সময়: ১২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫