১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় পুলিশের নিয়মিত তল্লাশিতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম রোমান মোল্লা (৩৫)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার এসআই আবু তালেব জানান, “টোলপ্লাজায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় রোমানের কাছ থেকে গাঁজার বস্তাটি উদ্ধার করা হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়।”

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীর দুমকিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৩:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫