০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমজিটিএ এর মহাসচিব শান্ত ইসলামকে ঝালকাঠিতে সংবর্ধনা

  • মোঃ ফরিদ উদ্দিন
  • আপডেট সময়: ০১:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন: বেসরকারি শিক্ষক কর্মচারীদের ১৫% বাড়ি ভাড়ার দাবী আদায়ে অগ্রনী ভূমিকা পালন করায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব, বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর মহাসচিব, তরুন শিক্ষক নেতা মোঃ শান্ত ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩:০০ টায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, ঝালকাঠি জেলা শাখার আয়োজনে রাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ মাহমুদ কবির এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ সম্পাদক ও ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম খান ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমেদ শামীম।

এসময় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বিএমজিটিএ এর মহাসচিব শান্ত ইসলামকে ঝালকাঠিতে সংবর্ধনা

আপডেট সময়: ০১:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫