০২:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আবারও দানবযান ট্রলির চাপায় জিয়া মঞ্চ নেতা নি*হ*ত, চালক আ*টক

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে ট্রলির চাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নং ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, বুধবার দুপুর ১২টার দিকে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ওই সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে আহতকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, ‘তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রলিচালক শাকিবকে আটক করা হয়েছে।’

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে আবারও দানবযান ট্রলির চাপায় জিয়া মঞ্চ নেতা নি*হ*ত, চালক আ*টক

আপডেট সময়: ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫