০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নে সাম্প্রতিক ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, বন্যা ও জলোচ্ছ্বাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম মানবিক সহায়তা প্রদান করেছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে ওই ইউনিয়নের পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯০০ লোকের মাঝে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে ইউএনও মোঃ আমিনুল ইসলাম বলেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতি বৃষ্টি, ভারী বৃষ্টি এবং নদী ভাঙ্গনে আপনারা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন আপনারা কিন্তু একা নন, সরকার কিন্তু আপনাদের পাশে রয়েছেন। এবং সরকারের পক্ষ থেকে যখনই যা কিছু আসে যেকোনো বরাদ্ধ, অনুদান বা সাহায্য সহযোগিতা যা কিছু আসে আমরা চেষ্টা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত, যার আসলে প্রয়োজন, যে সত্যিকারের ক্ষতিগ্রস্ত তার কাছে যেন পৌঁছাই।

তিনি আরও বলেন, এইখানে যারা বাছাই হয়েছেন এবং সিলেক্ট হয়েছেন তারা অবশ্যই এই ক্ষতিগ্রস্থের নদী ভাঙ্গনের শিকার এবং সেইসব পরিবারদেকেই আমরা বেছে নিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, ধুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউপি সদস্য গণ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র মানবিক সহায়তা খাবার বিতরণ

আপডেট সময়: ০১:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫