১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষনে বিনামূল্যে ৪৭ মেট্রিক টন লবন বিতরণ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে কোরবানিকৃত পশুর চামড়া লবন দিয়ে সংরক্ষনের জন্য মাদরাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানা সমূহে  বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের বরাদ্ধ প্রাপ্ত ৪৭ মেট্রিক টন লবন বিনামূল্যে বিতরন করা হয়েছে।

বুধবার (০৪ জুন) দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও বিসিক এর উদ্যোগে সদরসহ জেলার ৮ টি উপজেলায় পশুর চামড়া লবন দিয়ে সংরক্ষনের জন্য সদর উপজেলার মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সমূহের সুপার ও কর্তৃপক্ষগণের মাঝে লবন বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক পটুয়াখালীর সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর শিকদার, শিল্পনগরী কর্মকর্তা মো. আল আমীন, মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার কর্মকর্তাবৃন্দ এবং মেসার্স পায়রা সল্ট, রিয়াদ সল্ট ইন্ডাস্ট্রি ও ঝালকাঠি সোহেল এন্টার প্রাইজের ডিলারের প্রতিনিধিবৃন্দ। এ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন পশুর চামড়া সংরক্ষনে যথাযথভাবে লবন ব্যবহার করে চামড়া সংরক্ষণের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীতে কোরবানির পশুর চামড়া সংরক্ষনে বিনামূল্যে ৪৭ মেট্রিক টন লবন বিতরণ

আপডেট সময়: ০১:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫