০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর সেই সহায় সম্বলহীন ও অসুস্থ বৃদ্ধাকে মানবিক সহায়তা প্রদান করলো র‍্যাব-৮

জেছমিন, পটুয়াখালীঃ গত ৩০ মে ২০২৫ তারিখে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের এক দুস্থ, সহায় সম্বলহীন ও অসুস্থ ৯০ উর্দ্ধো বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর ছড়িয়ে পরে। বিষয়টি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর নজরে আসা মাত্রই নিজস্ব মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা যায় উক্ত ভূমিহীন বৃদ্ধা অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। পরবর্তীতে, অধিনায়ক, র‌্যাব-৮, লেঃ কর্নেল জনাব নিস্তার আহমেদ, বিজিবিএমএস বৃদ্ধাকে সহায়তায় এগিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন।

র‌্যাব তার সৃষ্ঠিলগ্ন থেকেই জঙ্গীবাদ নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরা চালান রোধ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এছাড়াও, র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে র‌্যাব উক্ত ৯০ উর্দ্ধ বৃদ্ধার পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং তাকে ঈদের উপহার সামগ্রী, একটি পালনযোগ্য ছাগল, কাপড়, খাদ্যদ্রব্য, শয়ন যোগ্য বিছানাপত্র ও অন্যান্য তৈজসপত্র প্রদান করে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর এই কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর সেই সহায় সম্বলহীন ও অসুস্থ বৃদ্ধাকে মানবিক সহায়তা প্রদান করলো র‍্যাব-৮

আপডেট সময়: ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫