০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী ড্রাইভার্স কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী ড্রাইভার্স এন্ড সরকারি কর্মচারী কল্যাণ  কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

শনিবার (৩১ মে) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনের সভাপতি মো. খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসের পরিদর্শক সুশান্ত কুমার দাস, সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মো. খলিলুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মো. হুকুম আলী মৃধা ও মোঃ ফোরকানুজ্জামান। আরো বক্তব্য রাখেন সমিতির সদস্য পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম, সরকারী কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ।

সভায় সমিতির যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন  ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম হাফেজ মো.ওমর ফারুক।

সভায় বিগত ৩৬ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. খোকন মোল্লা। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন। তিনি লভ্যাংশ বন্টন প্রস্তাব এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট পেশ, নিয়মিত সঞ্চয় আমানতকারী করেন। সভায় সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, এসমিতি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯২ সালে নিবন্ধন লাভ করে (রেজিঃ নং-৫ পিডি এবং ২০০৯ খ্রিঃ সংশোধিত রেজিঃ নং- ০৫/১ পিডি)। বর্তমানে এ সমিতিতে ১০৪৩ জন সদস্য রয়েছে। মূলধন আছে ২ কোটি ১৩ লক্ষ ৪৬ হাজার ১৭৭ টাকা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী ড্রাইভার্স কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫