০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর ইটবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে চিকিৎসাসেবা প্রদান ও জনস্বাস্থ্য সচেতনতা কার্যক্রম শেষে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় আজ ২২ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়নে বিসিজি বেইস অগ্রযাত্রা গেইট সংলগ্ন “তারুন্যের উৎসব ২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। চিকিৎসাসেবার নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেঃ সারাহ হক, এএমসি।

তিনি আরও বলেন, এছাড়াও, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় প্রশাসন, বন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর খালে মিললো সেই ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ, আপন খালু গ্রেপ্তার

পটুয়াখালী কোস্টগার্ড এর উদ্যোগে ৪’শ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

আপডেট সময়: ০২:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫