০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ১২ এপ্রিল থেকে এ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জাতীয় এ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও র‍্যালি করেছে এ্যাম্বুলেন্স মালিক সদস্যরা। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে কোনও নীতিমালা না থাকায় এ্যাম্বুলেন্স মালিক ও চালকরা ট্রাফিক পুলিশের মামলা, আর্থিক জরিমানা ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

বক্তারা তাদের ৫ দফা দাবির কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জাতীয় এ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, আট আসনের অনুমোদন, সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত পার্কিং সুবিধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ।

সমাবেশে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, সদস্য মোঃ জহিরসহ প্রমুখ।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণ না করা হয়, তাহলে আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এ্যাম্বুলেন্স ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভ শেষে উক্তদাবিনামা সম্বলিত স্মারক লিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে প্রদান করা হয়।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ১২ এপ্রিল থেকে এ্যাম্বুলেন্স মালিক সমিতির ধর্মঘটের হুঁশিয়ারি

আপডেট সময়: ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫