০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালী জেলা কারাগারে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু বিষয়টি তদন্তের অধীনে রয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে রোল কলের সময় শাজিদুল ইসলামকে উপস্থিত না পেয়ে সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন। একপর্যায়ে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। তখন সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বলেন, শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা শুনেছি। বর্তমানে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তার পরিবার, সহকর্মী ও কারাগারের অন্যান্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা কারাগারে কারারক্ষীর ঝু*লন্ত ম*র*দেহ উদ্ধার

আপডেট সময়: ০৬:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫