০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী পৌর প্রশাসক কর্তৃক ২৩৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌর এলাকার সকল জামে মসজিদের তিন শতাধিক ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদ শুভেচ্ছা সম্মানী বিতরণ করেছেন পৌর প্রশাসক (উপসচিব) এলজিইডি পটুয়াখালীর উপ- পরিচালক জুয়েল রানা।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী পৌরসভার নতুন ভবনে পৌর প্রশাসক জুয়েল রানা (উপসচিব) এর সভাপতিত্বে ও জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আঃ কাদেরের সঞ্চালনায় পটুয়াখালী পৌর এলাকার ১২৬ জন ইমাম, খতিবসহ ২৩৫ জন মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা সম্মানী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারি প্রকৌশলী এইচ এম সুলাইমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্মানী বিতরণকালে সভাপতি জুয়েল রানা বলেন, পৌর এলাকায় টিকাদান, বাল্য বিবাহ, নিরক্ষরতা দূরীকরন, মাদকমুক্ত সমাজ গঠনে, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সমাজের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন এবং আগামীতেও ইমাম ও খতিবগণ এ ভূমিকা পালন করবেন বলে আশা করেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী পৌর প্রশাসক কর্তৃক ২৩৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান

আপডেট সময়: ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫