০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলের কালিশুরী বাজারে পুলিশ ফাঁড়ি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকাল ১০টার দিকে কালিশুরী বাজরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সভাপতি ফয়সাল মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা, ব্যবসায়ী ফিরোজ, ছিদ্দিকুর রহমান ও দুলাল প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বন্দরে মোবাইল শপের মালিক এনায়েত তালুকদারের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১২৮টির বেশী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সার্ভিসিং এর জন্য আসা ১০টি মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা চুরি করে নিয়ে যায় যা সিসি ক্যামেরায় চোরদের ছবি দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি চোরদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আগে কালিশুরী বন্দরে পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি হয়নি। পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগনের নিরাপত্তা রক্ষার্থে কালিশুরী বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূনর্বহালের দাবি জানান।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলের কালিশুরী বাজারে পুলিশ ফাঁড়ি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ১০:৫০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫