১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বর্ষপূর্তি যুব উৎসব উদ্বোধন

  • রিপন মালী, বরগুনাঃ
  • আপডেট সময়: ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৪৪৯ বার পড়া হয়েছে

রিপন মালী, বরগুনাঃ “আস্থার দীপ্তি, তারুণ্যের মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় তারুন্যের যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বরগুনা শিল্পকলা একাডেমিতে ছয়টি উপজেলার যুব সংগঠন নিয়ে এই উৎসবের আয়োজন করে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠান উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

এজিও রুপান্তর আস্থা প্রকল্পের নির্বাহী পরিচালক স্বপন গুহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল, জনাব চিত্তঞ্জনশীল আহবায়ক নাগরিক প্লার্টফর্ম বরগুনা, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আহসান হাবিবসহ বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম। আরো ছয়টি উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও যুব ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে উৎসবে প্রতিটা উপজেলা যুব সংগঠনের উদ্যোগে গ্রামের ঐতিহ্যবাহী মুখরোচক বিভিন্ন পিঠা, হেতাল পিঠা, চালন পিঠা ও পুলি পায়েসের স্টল দেওয়া হয়।

এ সময় যুবকরা বলেন, যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনায় তাদের বিশেষ ভূমিকা থাকে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে মুলধারায় ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করবো আমরা।

Tag:
জনপ্রিয়

পূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: দুমকিতে আলতাফ হোসেন চৌধুরী এমপি

বরগুনায় বর্ষপূর্তি যুব উৎসব উদ্বোধন

আপডেট সময়: ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫